Chat with us
Quran Icon
Islamic Pattern
Lantern Icon
কেন তারতীল ইন্টারন্যাশনাল একাডেমি

প্রবাসে বেড়ে ওঠা মানেই আপনার সন্তানের কুরআন থেকে দূরে থাকা নয়

Tarteel International Academy প্রবাসী বাঙালি মুসলিম পরিবারের সন্তানদের ওয়ান টু ওয়ান লাইভ ক্লাস ও অভিজ্ঞ শিক্ষকের মাধ্যমে অনলাইনে সহিহ কুরআন শিক্ষা ও বাংলা সাংস্কৃতির সাথে সম্পর্ক ঠিক রাখার একটি কার্যকরী প্লাটফর্ম।

কুরআন ও ইসলামিক শিক্ষার বিশ্বস্ত প্রতিষ্ঠান

অভিজ্ঞ শিক্ষক ও ফ্লেক্সিবল লার্নিং সুবিধার মাধ্যমে বিশ্বব্যাপী শিক্ষার্থীদের জন্য তৈরি।

ওয়ান-টু-ওয়ান লাইভ ক্লাস
ডেডিকেটেড শিক্ষক
পুরুষ শিক্ষক
ফ্লেক্সিবল শিডিউলিং
প্যারেন্ট প্রোগ্রেস আপডেট
বিশ্বব্যাপী অ্যাক্সেস
বিশ্বস্ততায় আমরা প্রতিশ্রুতিবদ্ধ

Tarteel International — মানসম্মত ও দায়িত্বশীল EdTech প্ল্যাটফর্ম

তারতীল ইন্টারন্যাশনাল একাডেমি একটি মানসম্মত ও দায়িত্বশীল EdTech প্ল্যাটফর্ম হিসেবে শিক্ষার গুণগত মান, সেবার মান এবং প্রয়োজনীয় নিয়মনীতি অত্যন্ত গুরুত্বের সঙ্গে অনুসরণ করে আসছে—আলহামদুলিল্লাহ।

তারতীল ইন্টারন্যাশনাল একাডেমি বিশ্বব্যাপী বাংলাদেশি ভাই-বোনদের সুবিধাজনক সময়ে লাইভ ক্লাসের মাধ্যমে সহিহ কুরআন শিক্ষা, হিফযুল কুরআন ও আরবি ভাষা শিক্ষা প্রদান করে আসছে। আমাদের শিক্ষকরা হাফেজ, কারি, মাওলানা এবং উচ্চতর ইসলামিক শিক্ষায় অধ্যয়নরত। ভার্চুয়াল ক্লাস পরিচালনায় বিশেষভাবে প্রশিক্ষিত এসব শিক্ষকের মাধ্যমে আমরা ২৪ ঘণ্টা ক্লাসের সুযোগ দিতে সক্ষম হচ্ছি—আলহামদুলিল্লাহ।

শিশু, কিশোর-কিশোরী ও প্রাপ্তবয়স্কদের জন্য রয়েছে আলাদা শিক্ষক-শিক্ষিকার ব্যবস্থা। পাশাপাশি নারী ও পুরুষ শিক্ষার্থীদের জন্য রয়েছে সম্পূর্ণ পৃথক ব্যবস্থাপনা—নারীদের জন্য নারী শিক্ষিকা এবং পুরুষদের জন্য পুরুষ শিক্ষক।

আমাদের সমৃদ্ধ শিক্ষক প্যানেল থেকে আপনি নিজের বা সন্তানের জন্য উপযুক্ত শিক্ষক নির্বাচন করতে পারবেন। প্রয়োজনে পরবর্তীতে শিক্ষক পরিবর্তনের সুবিধাও রয়েছে। এছাড়াও বাংলা, ইংরেজি, আরবি ও হিন্দি ভাষায় দক্ষ শিক্ষক আমাদের প্যানেলে রয়েছেন।

কুরআন শুদ্ধভাবে পড়ার ক্ষেত্রে মাখরাজ, তাজবিদ, maadd, গুন্নাহসহ প্রতিটি নিয়ম সঠিকভাবে শেখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই অভিজ্ঞ শিক্ষকের সরাসরি তত্ত্বাবধানে লাইভ ক্লাসের মাধ্যমে কুরআন শেখার সুযোগ দিচ্ছে তারতীল ইন্টারন্যাশনাল একাডেমি।

আসুন, নিজে শিখি এবং আমাদের সন্তানদেরও সহিহভাবে কুরআন শেখার সুযোগ করে দিই।

আল্লাহ তাআলা আমাদের সবাইকে কুরআন শেখা, বোঝা ও আমল করার তাওফিক দান করুন। জাযাকুমুল্লাহু খাইরান।
আরও দেখুন
Islamic Kids Learning Quran Online
24

Live Support

24/7 Hours Available

জিজ্ঞাসাবাদ

সাধারণ কিছু প্রশ্নাবলী

আমাদের অনলাইন মাদরাসা ও পাঠদান পদ্ধতি সম্পর্কে সাধারণ কিছু প্রশ্নের উত্তর নিচে দেওয়া হলো।

কিভাবে ক্লাস নেয়া হবে ?

আমাদের লাইভ ওয়ান টু ওয়ান ক্লাসগুলো Microsoft Teams অ্যাপ এর মাদ্ধমে নেয়া হয় এবং আপনাদের ক্লাস জয়েন করার Experience সহজতর করতে আমাদের রয়েছে সকল ডিভাইসে ক্লাস জয়েন করার ভিডিও টিউটোরিয়াল এছাড়াও আমাদের রয়েছে অভিজ্ঞ আইটি এক্সপার্ট যিনি আপনাদের ক্লাস জয়েন সম্পর্কিত যেকোন সমস্যার সমাধান করতে সবসময় প্রস্তুত থাকবেন।

কিভাবে ফ্রি ট্রায়াল ক্লাস গ্রহণ করব ?

আমাদের ওয়েব সাইটে প্রথমেই ট্রায়াল ক্লাস এর যেই ফর্ম দেয়া আছে সেইটি পূরণ করে আপনি আমাদের ফ্রি ট্রায়াল ক্লাসে অংশগ্রহণ করতে পারবেন। ফর্মটি পূরণ করে সাবমিট করলে আমাদের ১জন দীনি ভাই আপনার সাথে যোগাযোগ করবে। এছাড়াও আপনি সরাসরি আমাদের ওয়েবসাইটে নিচের দিকে ডানকোনাই দেয়া WhatsApp বাটনে ক্লিক করে সরাসরি আমাদের সাথে কথা বলেও আপনার কুরআন শেখার যাত্রা শুরু করতে পারেন।

কেন ১টি ফ্রি ট্রায়াল ক্লাস ?

শেখার সুবিধার্থে আমরা আপনাদের জন্য ১টি ফ্রি ট্রায়াল ক্লাস এর ব্যবস্থা রেখেছি যেখানে আপনি এবং আমাদের সম্মানিত উস্তাদ পরিচিত হতে পারবেন এবং আপনার কুরআন শেখার প্রথম যাত্রা শুরু হবে ইনশাল্লাহ। ট্রায়াল ক্লাসে আপনার যদি আমাদের কুরআনের শিক্ষক পছন্দ না হয় তাহলে আপনারা অবশ্যই আমাদের জানাবেন, আমরা ইনশাআল্লাহ তখন আপনার জন্য আরও ভাল শিক্ষক নিযুক্ত করব।

আপনাদের হাদিয়া কত ?

আমাদের উদ্দেশ্যই হচ্ছে আপনাদের মত প্রবাসিদের মধ্যে কুরআন এর আলো পৌঁছিয়ে দেয়া। আমাদের হাদিয়ার পরিমাণটা নির্ধারিত হয় ক্লাস টাইম এর ওপর ভিত্তি করে, তাই এই সম্পর্কে বিস্তারিত জানতে আমাদের WhatsApp এ মেসেজ দিন।

ট্রায়াল ক্লাস এর পর কি করতে হবে?

আপনার ট্রায়াল ক্লাস সম্পন্ন হলে আমরা আপনার সাথে পুনরাই যোগাযোগ করব ইনশাল্লাহ এবং তারপর আপনি কতসময় ধরে ক্লাস নিতে চান, সপ্তাহে কইদিন ক্লাস নিতে চান এবং কি শিখতে চান এইগুলো জানার পর আমরা আপনাকে আমাদের হাদিয়া কত দিতে হবে এই সম্পর্কে অবহিত করব। তারপর আল্লাহর ইচ্ছাই সব ঠিক থাকলে আপনি আপনার কুরআন শেখার যাত্রা শুরু করবেন ইনশাল্লাহ।

আপনাদের কিভাবে পেমেন্ট করব ?

আলহামদুলিল্লাহ আপনি আমাদের ব্যাংক অ্যাকাউন্টে অথবা বিকাশ / নগদ এর মাধ্যমেও পেমেন্ট করতে পারবেন।

আরো কোনো প্রশ্ন আছে?

যোগাযোগ করুন
অভিভাবকদের মতামত

আমাদের সম্পর্কে অভিভাবকদের অভিমত

তারতীল ইন্টারন্যাশনাল সম্পর্কে আপনার অভিজ্ঞতা শেয়ার করুন এবং অন্যদের মতামত দেখে নিন।

একটি রিভিউ লিখুন

সাম্প্রতিক রিভিউসমূহ (3)

মোহাম্মদ আলি

২ দিন আগে

তারতীল ইন্টারন্যাশনাল একাডেমীর তাজবিদ কোর্সটি করে আমার মাখরাজ অনেক উন্নত হয়েছে। শিক্ষিকাদের বোঝানোর পদ্ধতি আসলেই অসাধারণ ও ধৈর্যশীল।

F

Fatima Zohra

৫ দিন আগে

Highly professional environment. Being able to take classes 24/7 is a huge blessing for overseas students like us.

আহসান হাবীব

১ সপ্তাহ আগে

বাচ্চাদের জন্য এদের আলাদা যত্ন এবং শিক্ষক পরিবর্তনের সুবিধাটি চমৎকার। আমার ছেলে এখন খুব আগ্রহ নিয়ে কুরআন পড়ে।

ফ্রি মূল্যায়ন ক্লাস

অনলাইনে সহিহ কুরআন শিক্ষা

কুরআন শিক্ষা প্রত্যেক মুসলিমের জন্য ফরজ। তাই আর অনীহা না করে আজ থেকেই কুরআন দিয়ে জীবন গড়া শুরু করুন। Tarteel Quran আপনাদের জন্য ফ্রি মূল্যায়ন ক্লাসের ব্যবস্থা রেখেছে। নিচের ফর্মটি পূরণ করে আপনি আমাদের মূল্যায়ন ক্লাসে অংশগ্রহণ করতে পারেন ইনশাআল্লাহ।

  • সম্পূর্ণ ফ্রি কুরআন তিলাওয়াত মূল্যায়ন
  • অভিজ্ঞ শিক্ষকের সাথে সরাসরি ওয়ান-টু-ওয়ান সেশন
  • আপনার দক্ষতার ওপর ভিত্তি করে লার্নিং প্ল্যান
মূল্যায়ন বুকিং

ফ্রি ক্লাসের জন্য রেজিস্ট্রেশন

নিচের ফর্মটি পূরণ করুন, আমাদের টিম দ্রুত আপনার সাথে যোগাযোগ করবে।